ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি
মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের একটি ভাস্কর্য চুরি হয়েছে। সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরির ঘটনা ঘটে। খবর দ্য অস্ট্রেলিয়া টুডের।
অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে ভাস্কর্যটি চুরি হয়। নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স ভাস্কর্যটি উপহার দিয়েছিল।
চোররা অ্যাঙ্গেল গ্রিন্ডার ব্যবহার করে পায়ের কাছ থেকে ভাস্কর্যটি কেটে নিয়ে চলে যায়। কারা এটি চুরি করেছে এটি এখনো স্পষ্ট নয়।
ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি মেম্বার সান্তোস কুমার বলেছেন, চুরির ঘটনা আংশিক ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে এবং পরের দিন এ ব্যাপারে জানানো হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনার তদন্ত করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশা করছি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত
ছবিতে দেখা গেছে, ভাস্কর্যটি পায়ের কাছ থেকে কাটা। এটির পায়ের তালুগুলো শুধু সেখানে রয়ে গেছে। তাতে ফুলের মালা পড়ে আছে। এ নিয়ে ভারতীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সেটি উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।
ছবিতে দেখা গেছে, ভাস্কর্যটি পায়ের কাছ থেকে কাটা। এটির পায়ের তালুগুলো শুধু সেখানে রয়ে গেছে। তাতে ফুলের মালা পড়ে আছে। এ নিয়ে ভারতীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সেটি উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।






