ইংলিশ ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫

ইংলিশ ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ |
ইংল্যান্ডের সাবেক ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। গতকাল (সোমবার) অপ্রত্যাশিতভাবে তিনি অস্ট্রেলিয়ার সাউথ পার্থে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে। স্মিথ ইংল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট খেলেছেন। ৯ সেঞ্চুরিতে চার হাজারের ওপরে রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে তিন সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের অংশ ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি রবিন স্মিথ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একজন কিংবদন্তি। ১৭ মৌসুমে তিনি ১৮ হাজার ৯৮৪ রান করেছেন। তাকে হ্যাম্পাশায়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রভাব রাখা ক্রিকেটার মনে করা হয়। রবিন স্মিথের মৃত্যুর বিষয়ে তার পরিবার বলেছে, ‘সবচেয়ে গভীর

ও প্রগাড় দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের হ্যারিসন ও মারগাউসের বাবা রবিন স্মিথ আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। তার মৃত্যুর কারণ এখনো জানতে পারিনি।’ রবিন স্মিথ ২০০৪ সালে ক্রিকেটকে বিদায় বলেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। অ্যালকোহল আসক্তি ছিল। তবে এটা তার মৃত্যুর কারণ নয় বলে মনে করছে পরিবার। তবু পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম