ড্রয়ের আগে জেনে নিন ২০২৬ বিশ্বকাপের নতুন সব নিয়ম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫

ড্রয়ের আগে জেনে নিন ২০২৬ বিশ্বকাপের নতুন সব নিয়ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ |
২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে জমে উঠেছে আগ্রহ। কারণ শুধু আয়োজক বাড়েনি, পুরো টুর্নামেন্টের সম্পূর্ণ কাঠামোই বদলে যাচ্ছে এবার। শুক্রবার (০৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ড্র, আর তার আগেই ফিফা নিশ্চিত করেছে এমন কিছু পরিবর্তন—যা বিশ্বকাপের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করবে। এবার দেখে নেওয়া যাক এবারের আসরে নতুন যেসব নিয়ম আসছে: ৪৮ দল প্রথমবারের মতো বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। একই সঙ্গে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—মিলে আয়োজন করবে ফুটবলের সবচেয়ে বড় আসর। টুর্নামেন্টের দৈর্ঘ্য দল বাড়ায় বাড়ছে টুর্নামেন্টের দৈর্ঘ্যও। আগের মতো চার সপ্তাহ নয়, এবার বিশ্বকাপ চলবে পাঁচ সপ্তাহ, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। গ্রুপ সংখ্যা বহু আলোচনার পর তিন দলের

গ্রুপের প্রস্তাব বাতিল করা হয়েছে। আগের মতোই থাকবে চার দলের গ্রুপ, তবে এবার গ্রুপের সংখ্যা বাড়বে। আগের ৮ গ্রুপের বদলে হবে ১২টি গ্রুপ (A থেকে L)। গ্রুপের তৃতীয় স্থানের দলগুলোর জন্য সুসংবাদ প্রতি গ্রুপের সেরা দুই দলের পাশাপাশি এবার নতুন করে উঠবে সেরা আট তৃতীয়-স্থানধারী দল। এর ফলে নকআউটে যাবে মোট ৩২ দল, আর নকআউট রাউন্ডও বাড়বে একটি। ফলে বিশ্বকাপ জিততে হলে কোনো দলকে এবার খেলতে হবে আগের সাত নয়, মোট আট ম্যাচ। টেনিস স্ট্যাইল ব্রাকেট গত সপ্তাহে ফিফা আরেকটি নতুন নিয়ম ঘোষণা করেছে। নকআউটে থাকবে বেশ কিছু ‘ফেভারিট জুটি’। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো যাতে নকআউটের প্রাথমিক ধাপেই একে-অন্যের মুখোমুখি না হয়, সেইভাবে তাদের পথ

আলাদা করা হবে। যেমন—স্পেন-আর্জেন্টিনা এবং ফ্রান্স-ইংল্যান্ড নিজেদের গ্রুপে শীর্ষে উঠলে তারা ধরা পড়বে আলাদা ব্র্যাকেটে। ম্যাচসূচি জানা যাবে আরেকদিন ড্র অনুষ্ঠিত হওয়ার ২৪ ঘণ্টা পর আরেকটি অনুষ্ঠানে ঘোষণা করা হবে ম্যাচের পূর্ণ সূচি, ভেন্যু ও ম্যাচের সময়। অর্থাৎ শুক্রবার জানা যাবে শুধুই গ্রুপগুলো, বাকিটুকু জানা যাবে শনিবার। ২০২৬ বিশ্বকাপ তাই শুধু মহাদেশের নয়, ফরম্যাটেরও সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে—এমন এক বিশ্বকাপ যেখানে ইতিহাস তৈরি হবে শুধু মাঠে নয়, কাঠামোতেও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম