সিলেট জেলে বন্দিদের নির্যাতন ও প্রশাসনিক অমানবিকতা, নেতৃত্ব দিচ্ছেন জেলার তরিকুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ December, ২০২৫

সিলেট জেলে বন্দিদের নির্যাতন ও প্রশাসনিক অমানবিকতা, নেতৃত্ব দিচ্ছেন জেলার তরিকুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ December, ২০২৫ |
সিলেট মহানগর পুরাতন জেল বর্তমানে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার তরিকুল ইসলাম পরিচালিত এই জেলে বন্দিদের উপর প্রতিদিনই নির্মম আচরণ চালানো হচ্ছে। হাজতিদের শারীরিক ও মানসিক নির্যাতন নিয়মিত ঘটছে। প্রত্যক্ষদর্শী ও জেলের কর্মচারীদের বক্তব্য অনুযায়ী, তরিকুল ইসলাম “পিসি” (প্রাইভেট চার্জ) নামক জালিয়াতি ব্যবস্থার মাধ্যমে বন্দিদের পরিবার থেকে অর্থ আদায় করছেন, যা মূলত তার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়াও, জেলার আওয়ামী লীগের এক নেতাকে বিশেষভাবে নিশানা করে নির্যাতন করে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে। জেলের অভ্যন্তরে মাদক ব্যবসা দাপটের সঙ্গে চলছে। বন্দি ও হাজতিদের সহযোগী জেলারের মাধ্যমে মাদক বানিজ্য পরিচালিত হচ্ছে। হাজতিদের খাদ্য সরবরাহ অনিয়মিত এবং

অপ্রতুল, আর চিকিৎসা সেবা অত্যন্ত সীমিত। এর ফলে বন্দিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে রয়েছে। সিলেট মহানগর বন্দর বাজার এলাকায় অবস্থিত এই পুরাতন জেলে প্রশাসনিক স্বচ্ছতার অভাব ও দুর্নীতির কারণে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন ঘটছে। স্থানীয় অধিকারকর্মীরা জানিয়েছেন, জেলের অভ্যন্তরীণ তদারকি নেই, তাই এই অবস্থা দীর্ঘদিন ধরে চলমান। সিলেট পুরাতন জেলে চলছে নির্মম অত্যাচার, খাদ্য ও চিকিৎসা বঞ্চনা, মাদক ব্যবসা ও অর্থ লুটপাটের চক্র। বন্দিদের মানবাধিকার নিশ্চিত করতে এবং জেলের দুর্নীতি ও অমানবিক কর্মকাণ্ড বন্ধ করতে অবিলম্বে স্বাধীন তদারকি ও প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?