ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও
পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ
কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা
যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক
অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট
নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা
দিনাজপুরের হাকিমপুরে আ.লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে চোখ উপড়ে নির্মমভাবে হত্যা
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় এক পৈশাচিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুস সবুরকে চোখ উপড়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রাতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আব্দুস সবুর বোয়ালদাড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বাবা। স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত আব্দুস সবুরের ওপর হামলা চালায় এবং তার চোখ তুলে নিয়ে মৃত্যু নিশ্চিত করে।
এই নৃশংসতায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা এই ঘটনাকে ‘বিচারহীনতার মবতন্ত্র’ উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



