ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও
পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ
কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা
যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক
অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট
নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা
সার না পেয়ে মহাসড়ক অবরোধ
লালমনিরহাটের হাতীবান্ধায় সার না পেয়ে ২ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কৃষকদের দাবি, সারের জন্য প্রতিদিন ঘুরাচ্ছে ডিলাররা। সার থাকলেও বলে সার নেই।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার অডিটরিয়াম হলসংলগ্ন মেসার্স মোর্শেদ সার ঘরের সামনে প্রায় ২ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সার নিতে আসা কৃষকরা।
কৃষকরা জানান, হাতীবান্ধা উপজেলা একটি ভুট্টা প্রদান এলাকা। এ এলাকায় ৯০ শতাংশ মানুষের আয়ের প্রধান উৎস হলো ভুট্টা। বর্তমানে ভুট্টা চাষের মৌসুম শুরু হয়েছে। কিন্তু সারের অভাবে ভুট্টা, তামাক, ধান কোনো কিছুই চাষ করতে পারছে না। সারের ডিলারদের কাছে গেলে বলে সার আসেনি। তাই
সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞার আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা। কৃষক মমিন বলেন, সারের জন্য ডিলারের কাছে গেলে ডিলার বলে সার নেই। তারা রাতের আঁধারে সার বিক্রি করে আর কৃষক যখন সার চায় তখন দেয় না। তাহলে আমরা আবাদ করব কীভাবে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা বলেন, কৃষকরা সারের জন্য সড়ক অবরোধ করেন। পরে কৃষকদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন।