৫টি বিদেশি পিস্তলসহ যুবক আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫

৫টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ |
যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৯ নভেম্বর) রাতে সড়র উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ যুবককে আটক করা হয়। আটক লিটন গাজী (৪০) যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে থাকতেন। যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার গভীর রাতে লিটন গাজীর মধুগ্রামের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। তার ঘরের বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ দশমিক ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং

সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, লিটন গাজী অস্ত্র ও মাদককারবারি। উদ্ধার হওয়া অস্ত্র তিনি কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন। এর আগেও তিনি কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী