‘সাহস থাকলে প্লেন পাঠান, আমি চলে যাব’—ভাইরাল অডিওতে শেখ হাসিনার হুঙ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫

‘সাহস থাকলে প্লেন পাঠান, আমি চলে যাব’—ভাইরাল অডিওতে শেখ হাসিনার হুঙ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ |
সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে একটি নতুন অডিও বার্তা ছড়িয়ে পড়েছে। সদ্য ভাইরাল হওয়া এই অডিও ক্লিপটিতে তাকে বেশ আক্রমণাত্মক সুরে কথা বলতে শোনা যায়। এতে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, সাহস থাকলে বিমান পাঠালে তিনি দেশে ফিরতে প্রস্তুত। অডিও বার্তাটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তাকে নিয়ে আর কোনো চেষ্টার প্রয়োজন নেই। তিনি বলেন, “যদি সাহস থাকে প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার ঘাড়ে কতটা মাথা আছে। কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে—আমি সেটা দেখে নেব।” দেশত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ঘটনাচক্রে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তবে তিনি

বাংলাদেশে ফিরবেনই। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী, তারা সাজা পাবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের শাস্তি দেব।” সামনেই ডিসেম্বর মাস বা বিজয়ের মাস উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মী ও অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অডিওতে তিনি বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করে বলেন, “খুনি, সুদখোর, জঙ্গিশাসক আর যুদ্ধাপরাধীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এটিই আমাদের প্রতিজ্ঞা।” বাংলাদেশকে আবারও উন্নত ও সমৃদ্ধ ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অডিওর শেষাংশে তাকে সমর্থকদের উদ্দেশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিও ক্লিপটি কবে রেকর্ড করা হয়েছে বা

এটি সম্পূর্ণ অবিকৃত কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে কণ্ঠস্বরটি শেখ হাসিনার বলেই ধারণা করছেন নেটিজেনরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার