ঢাকায় পাকিস্তানি নাগরিকের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫

ঢাকায় পাকিস্তানি নাগরিকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ |
রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফায়াজ আহমেদ (৪৩) নামে এক পাকিস্তানি নাগরিক মারা গেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৪টায় তার মৃত্যু হয়। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মৃত্যুর খবরটি কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার মরদেহ পাকিস্তানে নিয়ে যেতে আজই (শনিবার) ঢাকায় পৌঁছেছেন তার বড় ভাই মো. সেলিম আখতার (৫৫)। মরদেহ বুঝিয়ে দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।’ পুলিশ ও ফায়াজের পারিবারিক সূত্রে জানা গেছে, ফায়াজ চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় ভালটেক্স ইন্টারন্যাশন বিডি লিমিটেড নামে একটি মোজার কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কাজ

করতেন। তিনি সোমবার (২৪ নভেম্বর) শারীরিক অসুস্থতাজনিত কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই তার স্ট্রোক হয়। সেখানে থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে বুধবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে তাকে গুলশানের একটি হাসপাতালে স্থানান্তর ও ক্রিটিক‍্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। মৃত্যু ও মরদেহ হস্তান্তরের বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক তৌহিদুর রহমান বলেন, ‘এটি একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা। তাই কোনো ধরনের সাধারণ ডায়েরি হয়নি। মরদেহটি যেহেতু দেশের বাইরে নেওয়া হবে এবং আমাদের থানা এলাকার হাসপাতালে তার মৃত্যু হয়েছে, সে কারণে থানা-পুলিশ সহযোগিতা করছে। আশা করছি, তার ভাইয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে মরদেহটি

পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা হবে।’ ফাইয়াজের পাসপোর্ট ও ভিসার তথ্য ঘেঁটে জানা গেছে, চলতি মাসের ১২ তারিখ তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন। ২২ তারিখ তিনি প্রথম শারীরিক জটিলতা অনুভব করেন। এর দুই দিন পর চট্টগ্রামের হাসপাতালে ভর্তি হন। ফায়েজ আহমেদ সর্বশেষ ৩ নভেম্বর পাকিস্তানে যান। গত ২৩ সেপ্টেম্বর তিনি বাংলাদেশের মাল্টিপোল ভিসা পান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ