ক্ষমতার নিশ্চয়তা ছাড়া ফিরবেন না তারেক: মায়ের বিপদেও ভরসা শুধুই ‘অনলাইন’—সমালোচনায় মুখর সাংবাদিক রুবিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫

ক্ষমতার নিশ্চয়তা ছাড়া ফিরবেন না তারেক: মায়ের বিপদেও ভরসা শুধুই ‘অনলাইন’—সমালোচনায় মুখর সাংবাদিক রুবিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ |
মাঠে নেই, নেই রাজপথে। সুদূর লন্ডনে বসে ‘রিমোট কন্ট্রোলে’ দল চালানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ‘ভার্চুয়াল রাজনীতি’ এবং দেশে ফেরার অনিচ্ছা নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাংবাদিক রুবিনা ইয়াসমিন। তিনি স্পষ্ট ভাষায় মন্তব্য করেছেন, দেশের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত তারেক জিয়া বাংলাদেশে পা রাখবেন না। আজ এক ফেসবুক স্ট্যাটাসে রুবিনা ইয়াসমিন তারেক জিয়ার রাজনৈতিক কৌশলকে প্রশ্নবিদ্ধ করে লেখেন, তারেক জিয়ার রাজনীতি এখন পুরোপুরি অনলাইননির্ভর। এমনকি তিনি তার অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও দেখেন কেবল অনলাইনের পর্দায়। স্ট্যাটাসে সবচেয়ে সমালোচিত ও স্পর্শকাতর বিষয়টি তুলে ধরে রুবিনা ইয়াসমিন আশঙ্কা প্রকাশ করেন, “আল্লাহ না করুক, খালেদা জিয়ার যদি কোনো অনাকাঙ্ক্ষিত

কিছু ঘটে, তবু তিনি দেশে ফিরবেন না; অনলাইনেই সব কার্যক্রম পরিচালনা করবেন।” মায়ের চরম দুঃসময়েও সন্তানের সশরীরে উপস্থিত না হয়ে প্রযুক্তির আড়ালে থাকার এই মানসিকতা নিয়ে তিনি পরোক্ষভাবে নৈতিকতার প্রশ্ন তুলেছেন। তারেক জিয়ার প্রতি নেতাকর্মীদের অন্ধ আবেগের সমালোচনাও উঠে এসেছে তার লেখায়। তিনি উল্লেখ করেন, নেতা নিজে নিরাপদ দূরত্বে থেকে কর্মীদের খোঁজ যতটুকু না রাখছেন, তার চেয়ে ঢের বেশি ভালোবাসা কর্মীরা তাকে প্রদর্শন করছেন। কর্মীরা একজন ‘অনলাইননির্ভর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’র স্বপ্নকে অত্যন্ত সুন্দর মনে করে আত্মতৃপ্তিতে ভুগছেন, যা রাজনীতির কঠিন বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুবিনা ইয়াসমিনের এই মন্তব্য তারেক জিয়ার ‘নিরাপদ রাজনীতি’র মুখোশ উন্মোচন করেছে। যেখানে কর্মীরা মামলা-হামলায় জর্জরিত, সেখানে নেতার

এমন শর্তসাপেক্ষ ফেরার নীতি দলে কতটা সুফল বয়ে আনবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম