ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক
বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস
মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা
যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা
বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো
বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন
২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ
বিপিএল এক সপ্তাহ পেছাল, শুরু ২৬ ডিসেম্বর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু পিছিয়ে গেলো এক সপ্তাহ। আগের নির্ধারিত ১৯ ডিসেম্বরের বদলে এবারের বিপিএল মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেই এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ লজিস্টিক প্রস্তুতি শেষ করতে তাদের আরও কিছুটা সময় প্রয়োজন।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘দলগুলো চাইছে একটু দেরিতে শুরু হোক, কারণ তাদের প্রস্তুতির দরকার। হেলমেট, প্যাড, এসব জিনিস অর্ডার করতে, সঠিক মাপ ঠিক করতে সময় লাগে। সবার ক্ষেত্রেই একই সমস্যা।’
যদিও টুর্নামেন্টের তারিখ পিছিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ীই প্লেয়ার্স অকশন অনুষ্ঠিত হবে, ৩০ নভেম্বর রাজধানীর একটি হোটেলে। এর
আগেই নিলামের তারিখ দু’বার পরিবর্তন করা হয়েছিল। মিঠু আরও জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর মিরপুরে, আর প্রথম ম্যাচ মাঠে গড়াবে সিলেটে। ফাইনাল দিয়ে পুরো আসর শেষ হবে ২৩ জানুয়ারি।
আগেই নিলামের তারিখ দু’বার পরিবর্তন করা হয়েছিল। মিঠু আরও জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর মিরপুরে, আর প্রথম ম্যাচ মাঠে গড়াবে সিলেটে। ফাইনাল দিয়ে পুরো আসর শেষ হবে ২৩ জানুয়ারি।



