প্রথম টি২০তে ৩৯ রানে হারল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫

প্রথম টি২০তে ৩৯ রানে হারল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫ |
চট্টগ্রামের যে উইকেটে চার-ছক্কার ঝড় তুললেন আয়ারল্যান্ডের দুই ভাই হ্যারি ও টিম টেক্টর। সেই উইকেটে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যটিং। আরও একবার দেড়শোর বেশি রান তাড়া কীভাবে করতে হয় দেখাতে পারল না লিটন দাসের দল। বাঁহাতি স্পিনার ম্যাথু হ্যামফ্রিস, দুই পেসার মার্ক অ্যাডাইয়ার ও ব্যারি ম্যাকার্থির বল যেন হয়ে উঠল দুর্বোধ্য। চূড়ান্ত বিব্রতকর ব্যাটিং প্রদর্শনীতে স্বাগতিকরা কোন লড়াই জমাতে পারেনি। তাওহিদ হৃদয়ের একার চেষ্টা কেবল কমিয়েছে হারের ব্যবধান। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের সপ্তাহের শেষ কর্ম দিবসে বেশিরভাগ আসন ছিলো ফাঁকা। যে কয়েক হাজার দর্শক এসেছেন তাদের ফিরতে হয়েছে হতাশা আর ক্ষোভ নিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারল ৩৯ রানের ব্যবধানে। পাওয়ার

প্লের মধ্যে ২০ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকরা এই রান পেয়েছে মূলত তাওহিদ হৃদয়ের ব্যাটে। ছন্দহীন ব্যাটার বাকিদের ব্যর্থতার দিনে খেলেছেন ৫০ বলে ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৩ রানের ইনিংস। আয়ারল্যান্ডের সফল বোলার হ্যামফ্রিস। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। যে উইকেটে আইরিশরা ঝড় তুলল সেই উইকেটে রান তাড়ায় নেমেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার ম্যাথু হ্যামফ্রিসের প্রথম ওভারে ক্যাচ তুলে তুলেন তানজিদ হাসান তামিম। ৫ বলে স্রেফ ২ রান করেন তিনি। মার্ক অ্যাডাইয়ার দ্বিতীয় ওভারে এসে হানেন আরও বড় আঘাত। তার বলে আলতো শটে ক্যাচ তুলে হাঁটা ধরেন অধিনায়ক লিটন দাস। ওই ওভার উইকেট মেডেন নেন

অ্যাডাইয়ার। ডানহাতি এই পেসার নিজের দ্বিতীয় ওভারেও পান উইকেট। শর্ট বল করে ডিপে ফিল্ডার রেখে পারভেজ হোসেন ইমনের জন্য ফাঁদ তৈরি করেন তিনি। সেই ফাঁদেই কাটা পড়েন পারভেজ (৬ বলে ১)। অ্যাডাইয়ার তার প্রথম ৯ বলে কোন রান না দিয়ে নেন ২ উইকেট। সহ-অধিনায়কত্ব পাওয়া সাইফ হাসান ক্রিজে নেমে ছিলেন খোলসবন্দি। একের পর এক ডট বলে বাড়াচ্ছিলেন চাপ। ব্যারি ম্যাকার্থির ভেতরে ঢোকা বল ফ্লিক করতে গিয়ে স্টাম্প উড়ে যায় তার। ১৩ বলে মাত্র ৬ রান করে বিদায় নেন সাইফ। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ তুলতে পারে মাত্র ২০ রান, হারিয়ে ফেলে ৪ উইকেট। ম্যাচ তখন পুরোপুরি আয়ারল্যান্ডের নিয়ন্ত্রণে। চরম নাজুক অবস্থায় জুটি বাঁধেন

হৃদয়-জাকের। জুটিতে অগ্রনী ছিলেন হৃদয়, রান বাড়াচ্ছিলেন তিনিই। আরেক পাশে ফর্ম ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা জাকের ফের করেন হতাশ। ম্যাকার্থির শর্ট বলে ক্রস খেলতে গিয়ে ডিপ থার্ডে উঠে তার ক্যাচ, সহজেই তা লুফেছেন জশ লিটল। ৩৪ বলে ৪৮ রানের জুটি ভাঙার পর আশা দেখা ছিলো কঠিন। সাতে নামা তানজিম হাসান সাকিবও ক্যাচ উঠিয়ে থামলে বাংলাদেশ হার যেন তখন একদম স্পষ্ট দেখা যাচ্ছিলো। যদিও হৃদয় তখনো ক্রিজে। আরেক পাশে আসা-যাওয়ার মিছলে স্রেফ ৩ বল খেলে হ্যামফ্রিসের শিকার হয়ে বিদায় নেন রিশাদ হোসেনও। ম্যাচের সমীকরণ নাগালের বাইরে যাওয়ার পর শরিফুল ইসলামকে নিয়ে ৩১ বলে ৪৮ যোগ করেন হৃদয়, ৩৪ বলে ফিফটি করে ৮১

রানে অপরাজিত থাকেন তিনি। তবে তার ইনিংসের কোন পর্যায়ের জেতার আশা দেখা দেয়নি। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুই টেক্টর ভাই হ্যারি ও টিম মিলে আয়ারল্যান্ডকে পাইয়ে দেন শক্ত পুঁজ। পাওয়ার প্লেতে পল স্টার্লিংকে নিয়ে উড়ন্ত শুরুর পর দুই ভাই পান গুরুত্বপূর্ণ জুটি। ১৯ বলে ৩২ করে টিম থামলেও হ্যারিকে আউট করা যায়নি। ৪৫ বলে ১ চার, ৫ ছক্কায় অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। তবে উইকেট বেশ ভালো হওয়ায় এই রান টপকে যাওয়া তেমন বড় কোন চ্যালেঞ্জ মনে হচ্ছিলো না। বাঁহাতি স্পিনার হ্যামফ্রিসের জবাব দিতে পারেনি বাংলাদেশ। ম্যাচ তখন কার্যত শেষ। দেখার ছিল, সেখান আদৌ লড়াই জমাতে পারে কি

না বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও জাকের আলির ব্যাটে কিছুটা আভাস দেখা গেলেও লম্বা হয়নি তা। ১৬ বলে ২০ রান করে বিদায় নেন জাকের। জুটিতে আসে ৩৪ বলে ৪৮ রান। আর এই জুটি ভাঙার পর ধস নামে আবার। হামফ্রিজ এক ওভারেই ফেরান তানজিম, রিশাদ ও নাসুমকে। ১০০ রান তখন বহুদূরে। ৮ উইকেটে ৭৪ রান নিয়ে ধুঁকছে দল। সব হারিয়ে কিছুটা লড়াই দেখা যায় নবম জুটিতে। হৃদয়কে সঙ্গ দেন শরিফুল। ৩৪ বলে ফিফটি ছুঁয়ে এগিয়ে যান হৃদয়। শরিফুল নিজেও মারেন বিশাল এক ছক্কা। নবম জুটিতে আসে ৪৮ রান, এই সংস্করণে যা বাংলাদেশের রেকর্ড। আর শেষ ওভারে একটি ছক্কা ও দুটি চারে ক্যারিয়ার সেরা ইনিংসটিকে

আরেকটু সমৃদ্ধ করেন হৃদয়। দর্শকরা পায় কিছুটা বিনোদন। দুর্ভাবনাগুলো আড়াল হচ্ছে না তাতে। এই বছর টানা চারটি সিরিজ জয়ী দল এবার হেরে গেল টানা চারটি ম্যাচে। সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪ (স্টার্লিং ২১, টিম টেক্টর ৩২, হ্যারি টেক্টর ৬৯*, টাকার ১৮, ক্যাম্ফার ২৪, ডকরেল ১২*; শরিফুল ৪-০-৪২-১, নাসুম ৪-০-৩৭-০, তানজিম ৪-০-৪১-২, মুস্তাফিজ ৪-০-২৩-০, রিশাদ ৪-০-৩৪-১)। বাংলাদেশ: ২০ ওভারে ১৪২/৯ (তানজিদ ২, পারভেজ ১, লিটন ১, সাইফ ৬, হৃদয় ৮৩*, জাকের ২০, তানজিম ৫, রিশাদ ০, নাসুম ০, শরিফুল ১২, মুস্তাফিজ ২*; হামফ্রিজ ৪-০-১৩-৪, অ্যাডায়ার ৪-১-২০-২, লিটল ৪-০-৪০-০, ম্যাককার্থি ৪-০-২৩-৩, ডেলানি ২-০-২৪-০, ক্যাম্ফার ২-০-১৯-০)। ফল: আয়ারল্যান্ড ৩৯ রানে জয়ী। সিরিজ: তিন ম্যাচ সিরিজে আয়ারল্যান্ড ১-০তে এগিয়ে। ম্যান অব দা ম্যাচ: ম্যাথু হামফ্রিজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর