টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ November, ২০২৫

টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ November, ২০২৫ |
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় জেলহাজতে থাকাকালীন সুলতান নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। নিহতের পরিবার ও দলীয় নেতাকর্মীদের অভিযোগ, কারাগারে অসুস্থ হয়ে পড়লেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তারা। নিহত সুলতান মির্জাপুর উপজেলার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় ঠিক এক মাস আগে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। নিহতের পরিবারের দাবি, সুলতানকে যে মামলায় গ্রেফতার করা হয়েছিল তা ছিল

সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অভিযোগ উঠেছে, গত এক মাস ধরে কারাবন্দী থাকা অবস্থায় সুলতান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেনি। আজ তার অবস্থার অবনতি হলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই মৃত্যুকে ‘স্বাভাবিক মৃত্যু’ মানতে নারাজ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা এই ঘটনাকে ‘আরেকটি জেল হত্যা’ হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং পরিকল্পিতভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?