সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫

সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫ |
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। তবে বাজারের মন্দার মধ্যেও চারটি কোম্পানি বিনিয়োগকারীদের প্রবল আগ্রহের কারণে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া মোট ৩৫০ প্রতিষ্ঠানের মধ্যে ১২৭টির দর বেড়েছে এবং ২২৩টির দর কমেছে। শীর্ষে যে চার কোম্পানি সার্কিট ব্রেকারের সীমায় ওঠা কোম্পানিগুলো হলো—অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এস আলম কোল্ড রোল্ড স্টিল, পেনিনসুলা চিটাগাং এবং ফ্যামিলি টেক্স বিডি। ব্যাপক চাহিদায় এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। • অ্যাসোসিয়েটেড অক্সিজেন: দিনের সর্বোচ্চ দর

বৃদ্ধির শীর্ষে ছিল কোম্পানিটি। শেয়ারের দর ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ৫০ পয়সায়। দিনভর শেয়ার দর উঠানামা করেছে ১৫ টাকা ৩০ পয়সা থেকে ১৬ টাকা ৫০ পয়সার মধ্যে। লেনদেন হয় ২ কোটি ২৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার। • এস আলম কোল্ড রোল্ড স্টিল: দ্বিতীয় অবস্থানে থাকা কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা থেকে ১৯ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে দিন শেষে স্থির হয় ১৯ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির ৭ কোটি ৯২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়। • পেনিনসুলা চিটাগাং: কোম্পানিটির শেয়ার দর

১ টাকা ২০ পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ১০ পয়সায়। লেনদেন হয়েছে ১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার। • ফ্যামিলি টেক্স বিডি: এদিন কোম্পানিটির দর ১০ পয়সা বা ৫.২৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ টাকায়। শেয়ার দর ওঠানামা করেছে ১ টাকা ৯০ পয়সা থেকে ২ টাকার মধ্যে। দিনশেষে মোট ৩০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা