শেখ হাসিনাকেই চাই, মরতেও রাজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬

শেখ হাসিনাকেই চাই, মরতেও রাজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ |
জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত: জনগণ বা সন্ত্রাসীরা মেরে ফেললেও ভোট শেখ হাসিনাকেই দেবেন বলে সাফ জানালেন ওই নারী। অতীতের সুদিন: আওয়ামী লীগ সরকারের আমলে খেয়ে-পরে ভালো ছিলেন এবং নির্বিঘ্নে কাজ করতে পারতেন বলে দাবি। বর্তমান আক্ষেপ: বর্তমানে কাজের অভাব এবং আর্থিক সংকটের কথা তুলে ধরে বলেন, ‘এখন কেউ ১০ টাকা দিয়েও সাহায্য করে না।’ ভোট বর্জনের ঘোষণা: নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে ভোট দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি নিজের অবিচল আস্থার কথা জানিয়ে এক নারীর বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কোলে শিশু সন্তান নিয়ে সংবাদমাধ্যমের সামনে ওই নারী দ্ব্যর্থহীন কণ্ঠে জানান,

তিনি ভোট দিলে কেবল শেখ হাসিনাকেই দেবেন। এর জন্য যদি তার প্রাণও যায়, তাতেও তিনি প্রস্তুত। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন, “ভোট ভাই আমি শেখ হাসিনাকেই দিবো। এখন আমারে যদি পাবলিক, জনগণ বা সন্ত্রাস... নেতা-খেতা মাইরা ফালায়, তাতেও আমি প্রস্তুত আছি। আমি নৌকা মার্কায় ভোট দিবো, তারে আমার ভালো লাগে।” কেন শেখ হাসিনাকে ভোট দেবেন—এমন প্রশ্নের জবাবে বিগত সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “নৌকা ভালো লাগে। তার আমলে আমরা খাইতে পারছি, তার আমলে আমরা সবকিছুই করতে পারছি। কর্ম করতে পারছি।” একইসঙ্গে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “এখন তো কাজ করতে

পারতাছি না। এখন তো কেউ দশ টাকা দিতাছে না।” আগামী নির্বাচনে নিজের অবস্থান পরিষ্কার করে ওই নারী জানান, আওয়ামী লীগবিহীন নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না। তার ভাষায়, “কে চায় না চায় সেটা জানি না, আমি চাই সে (শেখ হাসিনা) আবার আসুক। আওয়ামী লীগ ছাড়া যদি ভোট হয়, আমি ভোট দিবো না। আমার ভালো লাগে না, দিবো না। যদি আওয়ামী লীগ আসে তবেই ভোট দিবো।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?