হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫

হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫ |
হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে বড় ধরনের আগুনের ঘটনায় ঘটেছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। খবর রয়টার্সের। বিকেল ৫টার দিকে সাতজনকে চিকিৎসার জন্য দুটি হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়। দুজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন দমকল কর্মী বলে নগরীটির দমকল বিভাগ বিবিসিকে জানিয়েছে। চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, আগুনের তীব্রতা দ্রুত ওয়াং ফুক কোর্টের কয়েকটি উঁচু টাওয়ারে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়

ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। জানা গেছে, ক্ষতিগ্রস্ত ভবনটির বাইরের অংশে সংস্কার কাজের জন্য বাঁশের মাচা (স্ক্যাফোল্ডিং) লাগানো ছিল। দমকল বিভাগ জানিয়েছে, ভবনগুলোর ভেতর বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। তবে ঠিক কতোজন আটকা পড়ে আছেন তা তাদের জানা নেই। আগুন ও ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এক সতর্কবার্তায় স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থানের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে দুর্ঘটনাকবলিত এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওয়াং ফুক কোর্ট আটটি ব্লকের সমন্বয়ে গঠিত বিশাল একটি আবাসিক এলাকা, যেখানে প্রায় ২ হাজার ফ্ল্যাট বা ইউনিট রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়