জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক প্রচারণায় নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫

জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক প্রচারণায় নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ |
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের খেলোয়াড়দের কোনোরূপ রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার জন্য সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট পক্ষকে স্পষ্ট নির্দেশনা দিয়েছে সংস্থাটি। আজ এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়—‘জাতীয় দলের খেলোয়াড়েরা দেশের সম্পদ এবং সব নাগরিকের একাত্মতার প্রতীক। ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া কাম্য নয়।’ চিঠিতে ফেডারেশন ও খেলোয়াড়দের উদ্দেশে দুটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে— ১. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়া যাবে না। ২. কোনো নির্বাচনী সভার মঞ্চে

বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত থাকা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এনএসসি সতর্ক করেছে—এই নির্দেশনা লঙ্ঘিত হলে দেশের “সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হতে পারে”, যা কোনোভাবেই কাম্য নয়। নির্দেশনা যথাযথভাবে মানার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধও জানানো হয়েছে। গত জাতীয় নির্বাচনের সময় সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবং সাকিব আল হাসান নির্বাচনে অংশ নেন। সে সময় তাঁদের পাশাপাশি বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের নির্বাচনী প্রচারণায়ও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে দেখা গিয়েছিল—যা নিয়ে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়। এবার সেই বিতর্ক এড়াতেই আগেভাগে ক্রীড়া পরিষদের এই স্পষ্ট ও কঠোর অবস্থান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর