বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ |
বগুড়া শহরের কইপাড়ায় নববধূ আফিয়া আকতার শম্পার (১৯) গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামীই তাকে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ। এ ঘটনায় এলাকাবাসী তার স্বামী রিয়াজুল জান্নাতকে আটক করে পুলিশে দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শম্পা কাহালু উপজেলার মুরইল পোড়ামারা গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে। স্বজনরা অভিযোগ করেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাসখানেক আগে শম্পা বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করে রিয়াজুল জান্নাতকে। বিয়ের পর তারা শহরের কইপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করে। কিন্তু কিছু দিনের মধ্যে যৌতুকলোভী স্বামী রিয়াজুলের আসল রূপ বেরিয়ে পড়ে। রিয়াজুল শম্পার বাবার কাছ থেকে ৬ লাখ টাকা

ও একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল যৌতুক হিসেবে এনে দিতে চাপ দিতে থাকে। কিন্তু এতে নববধূ শম্পা অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতনের খড়গ নেমে আসে। ওই যৌতুকের জন্য তাকে মারধর করতে থাকে। এরই ধারবাহিক নির্যাতনের এক পর্যায়ে রোববার সন্ধ্যায় শম্পাকে তার স্বামী গলায় ফাঁস দিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে বলে স্বজনদের অভিযোগ। শম্পার এক চাচা বলেন, হত্যার ২০ মিনিট আগে শম্পা তার বাবাকে ফোন দিয়ে বলেছিল ‘বাবা স্বামী আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, তুমি আমাকে বাঁচাও।’ এরপর তারা কইপাড়ায় ওই ভাড়া বাড়িতে এসে দেখে শম্পার লাশ পড়ে আছে। পরে স্বজনদের চিৎকার শুনে এলাকাবাসী এসে বাড়ির জানালার সঙ্গে গামছা

দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শম্পার লাশ দেখতে পান। এলাকাবাসী শম্পাকে হত্যার অভিযোগে তার স্বামী রিয়াজুল জান্নাতকে আটক করে রাখেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। সেইসাথে তার স্বামী রিয়াজুলকে আটক করে থানায় নিয়ে যায়। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, শম্পার রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকাবাসী তার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নামান। তিনি আত্মহত্যা করেছেন না কি তাকে তার স্বামী মেরে ফেলেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট

হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় তার স্বামী রিয়াজুল জান্নাতকে আটক করে থানা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন