মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টের রায় প্রত্যাখ্যান ও দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ অবধি দুর্বার আন্দোলনের ঘোষণা স্বেচ্ছাসেবক লীগের। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টের রায় প্রত্যাখ্যান ও দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ অবধি দুর্বার আন্দোলনের ঘোষণা স্বেচ্ছাসেবক লীগের।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ |
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও প্রহসনমূলক মামলার সাজানো রায় প্রত্যাখ্যান করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকারকে পদত্যাগে বাধ্য করতে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। বিবৃতিতে তারা বলেন একাত্তরের গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেই ট্রাইবুনালে আজ যুদ্ধাপরাধীদের দোসররা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ায় সম্পূর্ণ বেআইনীভাবে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক একটি রায় ঘোষণা করেছে। ইউনুসীয় নাৎসী সরকারের

এই ক্যাঙ্গারু কোর্টের রায় বাংলার জনগণ কোনদিন মেনে নিবে না। সকল প্রকার আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এই ক্যাঙ্গারু কোর্ট মাত্র ২০ কর্মদিবসের মধ্যে রায় ঘোষণা করে পৃথিবীর যে কোন বিচারিক আদালতের ক্ষেত্রে একটি নজিরবিহীন উদাহরণ তৈরি করেছে। এই রায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে করা আগরতলা ষড়যন্ত্র মামলার নির্লজ্জতাকেও হার মানিয়েছে। বিবৃতিতে তারা আরও বলেন ৬৯-এর অগ্নিঝরা আন্দোলনের মাধ্যমে বাংলার জনগণ যেভাবে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনেছিল, ঠিক সেভাবে এবারও সারাদেশে তীব্র গণ আন্দোলন গড়ে তুলে দখলদার ইউনুসীয় নাৎসী গংকে ক্ষমতাচ্যুত করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবার সসম্মানে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশকে দখলদার মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার