রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ |
রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতায় রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত ও বাতিল হয়েছে। একদিকে স্থানীয় প্রশাসনের অনুমোদন না পাওয়ায় পিছিয়ে গেল নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক সংগীতশিল্পী আলি আজমতের যুগল কনসার্ট, অন্যদিকে নিরাপত্তার শঙ্কায় বাতিল হয়েছে ‘নবান্ন উৎসব’। ‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্ট স্থগিত গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন জরুরি ঘোষণায় জানায়, ‘কিছু অনিবার্য পরিস্থিতি’র কারণে ‘আলি আজমত অ্যান্ড জেমস–লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটির আয়োজন স্থগিত করা হয়েছে। জানা যায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়া না যাওয়ায় শো’র সব প্রস্তুতি শেষ মুহূর্তে থেমে যায়। শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন কনভেনশন সেন্টারে এই কনসার্ট হওয়ার কথা ছিল। সকালে জানা গেছে, আয়োজক প্রতিষ্ঠানকে

কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, বিমানবন্দর কেপিআইভুক্ত এলাকা। কদিন আগে অগ্নিকাণ্ড ঘটেছে। সবকিছু বিবেচনা করে এ মুহূর্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের অন্য জায়গায় কনসার্ট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। ঘোষণায় টিকিট ক্রেতা, স্পন্সর ও স্টল মালিকদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে আয়োজকরা বলেন, দ্রুত নতুন তারিখ ঘোষণা করা হবে। আগে কেনা টিকিট নতুন তারিখে বহাল থাকবে, চাইলে ফেরত নেওয়ার সুযোগও থাকবে। জেমস ও আলি আজমতের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তীরও মঞ্চে ওঠার কথা ছিল। আপাতত সব প্রস্তুতি বাতিল করা হয়েছে। নিরাপত্তার আশঙ্কায় ‘নবান্ন উৎসব’ বাতিল রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন ‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ’-এর আয়োজনে নবান্ন

উৎসব রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাতিল করা হয়েছে। পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা জানান, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সড়কের পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। এতে শিল্পী, অভিভাবক ও শিশুদের নিরাপত্তা ঝুঁকির কথা ভেবে আয়োজনটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া এবারের অনুষ্ঠানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি বা কলাবাগান মাঠে ভেন্যুর অনুমতি মেলেনি বলে জানান তিনি। শেষ পর্যন্ত ছায়ানট সংস্কৃতি ভবনে প্রস্তুতি নেওয়া হলেও সার্বিক পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে। অন্য আয়োজকদের প্রস্তুতি অব্যাহত এদিকে নতুন প্ল্যাটফর্ম ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ রোববার বিকেল ৪টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘নবান্ন উৎসব ১৪৩২’ আয়োজন করবে বলে জানিয়েছে। জুলাই

অভ্যুত্থানের পর গঠিত এই পর্ষদের আহ্বায়ক সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ এবং সদস্যসচিব দীপান্ত রায়হান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর