ছেলে হত্যার ঘটনায় মামলা করলেন বিচারক বাবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫

ছেলে হত্যার ঘটনায় মামলা করলেন বিচারক বাবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ |
রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে কিশোর তাওসিফ রহমান সুমন ধারালো অস্ত্রের (ছুরি) আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। তার গলায় শ্বাসরোধের চিহ্নও পাওয়া গেছে। ময়নাতদন্তের পর শুক্রবার চিকিৎসক এসব তথ্য জানান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান জানান, খুনের ঘটনায় লিমনকে একমাত্র আসামি করে মামলা করেছেন তাওসিফের বাবা আব্দুর রহমান। দুপুরে তিনি মামলার এজাহারে সই করে ছেলের লাশ নিয়ে জামালপুরের গ্রামের বাড়িতে রওনা হন। পরে রাজপাড়া থানায় মামলাটি রেকর্ড হয়। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত ছুরিটি জানালা দিয়ে বাসার নিচে ফেলা হয়। পুলিশ পাহারায় হাসপাতালে আসামি লিমনের চিকিৎসা চলছে। তার বাড়ি গাইবান্ধার ফুলছড়ির মদনেরপাড়া ভবানীগঞ্জ গ্রামে। বিচারক আব্দুর

রহমানের স্ত্রী তাসমিন নাহার লুসীর (৪৪) সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। লিমন টাকা দাবি করতেন অভিযোগ করে নিরাপত্তা চেয়ে গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় জিডি করেন লুসী। গত ৩ নভেম্বর টাকা না পেয়ে লিমন হত্যার হুমকি দেন লুসীকে। বিচারক আব্দুর রহমান স্ত্রী ও ছেলেকে নিয়ে নগরীর ডাবতলা এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার দুপুরে বাসায় ঢুকে লুসী ও তাওসিফকে ছুরিকাঘাত করেন লিমন। পরে হাসপাতালে নিলে তাওসিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লুসী চিকিৎসাধীন আছেন। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কফিল উদ্দিন ও প্রভাষক শারমিন সোবহান কাবেরী। পরে ছেলের মরদেহ একনজর দেখেন আব্দুর রহমান। এ সময় তিনি

কান্নায় ভেঙে পড়েন। লুসীকেও ট্রলিতে করে দেখানো হয় ছেলের মুখ। ডা. কফিল জানান, তাওসিফের ডান উরু, ডান পা ও বাঁ বাহুতে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এ তিনটি জায়গায় রক্তনালি আছে। সেগুলো কেটে গিয়েছিল। তাই অতিরিক্ত রক্তক্ষরণ হয়। অভ্যন্তরীণ রক্তক্ষরণও ছিল। শ্বাসরোধের কারণে গলায় কালশিরা দাগ। ধারালো অস্ত্রের আঘাত ও শ্বাসরোধ করা হয়েছে। মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন