ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না
রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩
২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?
রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা
“ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”: দেশব্যাপী কর্মসূচির ডাক দিলেন শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশব্যাপী একটানা আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। একটি অডিও বার্তায় তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, "ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি।"
এই বার্তায় শেখ হাসিনা বর্তমান সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, দেশজুড়ে এক চরম দমন-পীড়ন চলছে। তিনি বলেন, "ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে জঙ্গি, সন্ত্রাসী ও অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে।"
আওয়ামী লীগ সভাপতি তাঁর দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও হত্যার অভিযোগ তুলে বলেন, "তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল
নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে।" তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে উল্লেখ করে বলেন, "গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার, একটা জল্লাদখানা।" শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে প্রতিরক্ষা ও পুলিশ বাহিনীর ওপর হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে দিতে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বার্তার শেষে তিনি সকল রাজবন্দীর মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ‘আগামীকালের কর্মসূচি’ সফল করার মাধ্যমে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।