ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
মশাল মিছিলে অংশগ্রহণ: সিলেটে সাবেক মেয়রের বাসা থেকে আ.লীগ নেতার ছেলে আটক
সিলেটে ছাত্রলীগের মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত মধ্যরাতে নগরীর ছড়ারপাড় এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক আকরাম আহমদ (১৫) নগরীর খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা এনাম আহমদের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে ছাত্রলীগের একটি মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আকরাম আহমদকে আটক করা হয়েছে। গভীর রাতে ছড়ারপাড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের
দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে। পুলিশ বলছে, ওই মিছিলে আকরাম অংশ নিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে সাবেক মেয়রের বাসা থেকে আটক করা হয়। উল্লেখ্য, যে বাসা থেকে আকরামকে আটক করা হয়েছে, সেটি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের। তিনি ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার ছেলে ডা. আরমান আহমদ শিপলু মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তবে তিনি গত বছরের ৫ আগস্ট থেকে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।