গামিনি সিলভাকে বিদায় জানালো বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ November, ২০২৫

গামিনি সিলভাকে বিদায় জানালো বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ November, ২০২৫ |
দীর্ঘ দিন ধরে বাংলাদেশের ক্রিকেটের আলোচিত একটি নাম গামিনি ডি সিলভা। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিরপুরের পিচের কথা এলে তার নামই আলোচনায় উঠে আসে। গামিনি ডি সিলভাকে অবশেষে বিদায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৬৫ বছর বয়সি এই কিউরেটর একসময় ছিলেন শ্রীলংকার প্রথম শ্রেণির ক্রিকেটার ও আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার। ২০০৯ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন ভেন্যুতে ৩২টি টেস্ট, ১০৬টি ওয়ানডে এবং ৬৮টি টি২০ আন্তর্জাতিক ম্যাচে মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ২০১১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ সালের আইসিসি টি২০ বিশ্বকাপ, ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, তিনটি এশিয়া কাপ

এবং ১১টি বিপিএলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ শনিবার ( ৮ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সহকর্মী কিউরেটর ও মাঠকর্মীদের উপস্থিতিতে গামিনি সিলভাকে আবেগঘন বিদায় সংবর্ধনা দিয়েছে বিসিবি। পরে বিসিবির পরিচালক, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির কর্মকর্তা এবং বোর্ডের কর্মকর্তাদের অংশগ্রহণে এক পৃথক অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেটে তার দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ক্রিকবাজের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে তার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছিল। পরে বিসিবি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধের পর চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসি সভায় এশিয়া কাপের ট্রফি নিয়ে আলোচনা সম্প্রতি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘ সময় দায়িত্ব পালনের

পর গামিনিকে বদলি করে রাজশাহীতে পাঠানো হয়। বিশেষ করে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংস ফেরার পর থেকে উত্তেজনা তৈরি হয় দুই পক্ষের মাঝে। যার ফলে বোর্ডের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?