বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্: প্রকৃতির সান্নিধ্যে বিলাসবহুল অবকাশের নতুন ঠিকানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ November, ২০২৫

বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্: প্রকৃতির সান্নিধ্যে বিলাসবহুল অবকাশের নতুন ঠিকানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ November, ২০২৫ |
যেখানে পাহাড় ছুঁয়েছে সমুদ্রকে, আর স্বপ্ন ছুঁয়েছে বাস্তবকে- সেখানেই জন্ম নিয়েছে আতিথেয়তার এক নতুন ইতিহাস! বেস্ট ওয়েস্টান প্লাস বে হিলস হোটেলের সফট ওপেনিং ১৫ই নভেম্বর। যে মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল টুরিস্টমপ্রেমী বাংলাদেশ- সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে হিমছড়ির কোলে! বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারে যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নতুন এক আতিথেয়তা প্রতিষ্ঠান। দক্ষিণ এশিয়ার অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান Goldsands Group নিয়ে আসছে আন্তর্জাতিক চার তারকা মানের হোটেল Best Western Plus Bay Hills Hotel. প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা হিমছড়ির কোলে অবস্থিত এই হোটেলটি পাহাড় ও সমুদ্রের অনবদ্য মেলবন্ধনে এক অনন্য গন্তব্য হিসেবে গড়ে উঠেছে। এখানে অতিথিরা উপভোগ করতে পারবেন প্রশান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বিশ্বমানের

সেবা ও বিলাসবহুল অভিজ্ঞতা। বাংলাদেশের একমাত্র হোটেল, যেখানে রুমের বেড এবং ওয়াসরুমে বসে দেখা যাবে সমুদ্র আর পাহাড়ের মেলবন্ধন। বাংলাদেশের হালাল কনসেপ্ট নিয়ে পুরো হোটেলটি সাজানো হয়েছে, যার ফলে পরিবার নিয়ে আনন্দ ভ্রমণ করা যাবে নিশ্চিন্তে। থাকবে না কোনো চিন্তা বা কোনো অশান্তির পরিবেশ। কক্সবাজারের সব চেয়ে বড় ইনফিনিটি সুমিংপুল, যেখান থেকে দেখা যায় সূর্যোদয় আর সূর্যাস্ত। যেন পাহাড়-সমুদ্রের মাঝে লুকোচোরি খেলছে সকল কোলাহলমুক্ত পরিবেশ। Best Western Plus Bay Hills Hotel হলো বিশ্বখ্যাত Best Western Hotels & Resorts চেইনের অংশ, যা দীর্ঘদিন ধরে আতিথেয়তা খাতে আস্থা ও মানের প্রতীক হিসেবে পরিচিত। হোটেলটিতে রয়েছে আধুনিক স্থাপত্যশৈলী ও আন্তর্জাতিক মানের বিভিন্ন সুবিধা- প্রশস্ত ও বিলাসবহুল রুম,

স্যুইট, ইনফিনিটি সুইমিং পুল, সি-ভিউ রেস্টুরেন্ট ও ক্যাফে, কনফারেন্স, ব্যাংকোয়েট হল, ফিটনেস সেন্টার ও ওয়েলনেস স্পা। প্রতিটি সেবা পরিকল্পিত হয়েছে অতিথিদের সর্বোচ্চ আরাম, নিরাপত্তা ও সন্তুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে। Goldsands Group-এর গর্বিত উদ্যোগ, পাহাড়ের ছায়া, সমুদ্রের গর্জন, আর বিলাসের পরশ-এই ত্রিমেলবন্ধনের নাম Bay Hills Hotel! এ যেন শুধু হোটেল নয়, এটি একটি অনুভূতি, একটি গর্ব, একটি অভিজ্ঞতা! বাংলাদেশে হসপিটালিটি ও ট্যুরিজম সেক্টরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে Goldsands Group-এর এই উদ্যোগ নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে— Best Western Plus Bay Hills Hotel কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং ভ্রমণপ্রেমীদের জন্য তৈরি করবে এক অনন্য অভিজ্ঞতা। সফট ওপেনিং - আনন্দ ও

উদ্দীপনার সূচনা আগামী ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে হোটেলটির সফট ওপেনিং, যা উপস্থিত অতিথি, পর্যটন উদ্যোক্তা ও গণমাধ্যমের জন্য হবে এক অনুপ্রেরণামূলক দিন। এই উদ্বোধনের মাধ্যমে হিমছড়ি পেতে যাচ্ছে এক বিশ্বমানের আতিথেয়তা গন্তব্য, যেখানে পাহাড়, সমুদ্র ও বিলাসিতার অনবদ্য মেলবন্ধন ঘটবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের