দিনে ১২ ঘণ্টা কাজ করেও ক্লান্তি নেই রাশমিকার! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫
     ৬:৩৭ পূর্বাহ্ণ

দিনে ১২ ঘণ্টা কাজ করেও ক্লান্তি নেই রাশমিকার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ | ৬:৩৭ 66 ভিউ
হিন্দি চলচ্চিত্র শিল্পে সীমিত কর্মঘণ্টা নিয়ে চলমান বিতর্ক থামছে না। নাগ অশ্বিনের ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েল এবং সন্দীপ রেড্ডির ‘স্পিরিট’ সিনেমা ছেড়ে দেওয়ার পর থেকে দীপিকা পাড়ুকোনকে ঘিরে এই আলোচনা জোরাল হয়। কেউ মনে করছেন এটা অত্যন্ত জরুরি আলোচনা, আবার কেউ মনে করছেন এই দাবি অবাস্তব। এবার এ নিয়ে মুখ খুললেন ‘থাম্মা’ ছবির পরিচালক আদিত্য সরপোতদার। নিউজ১৮–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার ছবির নায়িকা রাশমিকা মান্দানা ক্লান্তির অভিযোগ না করেই টানা ১২ ঘণ্টা শুটিং করেন। ‘অনেক সময় ধরে নেওয়া হয় সবাই ২৪ ঘণ্টা কাজ করবে—এটা শরীর ও মন দুটোর ওপরই প্রভাব ফেলে। আমার মনে হয়, শুটিংয়ের ক্ষেত্রে ১২ ঘণ্টার শিফট খুবই যৌক্তিক ও

বাস্তবসম্মত। তার বেশি করা ঠিক নয়’— বলেন আদিত্য। তিনি আরও যোগ করেন, ‘রাশমিকা ১২ ঘণ্টা কাজ করেন—কখনও বলেননি আমি ক্লান্ত। হয়তো তার ক্যারিয়ারের এমন এক পর্যায়ে আছেন যেখানে তিনি এটা পারছেন। কিন্তু এটা সবার ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।’ দীপিকার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি নিয়ম সবার ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। দীপিকা এই বিতর্ক শুরু করেছেন, তাই বোঝা দরকার তিনি কেন ৮ ঘণ্টা দাবি করছেন। প্রেক্ষাপট না বুঝে সাধারণ মন্তব্য করা ঠিক নয়।’ পরিচালক জানান, অভিনেতাদের স্বাস্থ্যের বিষয়েও পরিচালককে সচেতন থাকতে হয়। তিনি উদাহরণ দেন অভিনেতা পরেশ রাওয়ালের কথা, ‘পরেশজি তখন অসুস্থ ছিলেন। তিনি ছবিটি করতে পারবেন না বলেছিলেন। আমরা বলেছিলাম—স্যার, আমরা

কম সময়ে আপনার কাজ শেষ করব। শিল্পীর প্রতি দায়িত্ব তো আমাদের।’ এদিকে রাশমিকা আগেই বলেছেন, তিনি অতিরিক্ত কাজ করার প্রবণতায় ভোগেন, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। ‘যেমন অফিসের ৯–৫ ঘণ্টা, আমরাও যদি সেই নিয়ম পাই ভালো হয়। কারণ পরিবার, ঘুম, ব্যায়াম—সবই দরকার ভবিষ্যতের জন্য। কিন্তু এখনও আমার সে নিয়ন্ত্রণ নেই’— প্রসঙ্গক্রমে বলেছিলেন রাশমিকা। বলা দরকার, দীপাবলি মৌসুমে মুক্তি পাওয়া ‘থাম্মা’ এখন পর্যন্ত ভারতে আয় করেছে ১২১.৮০ কোটি রুপির বেশি। ছবিতে আছেন আয়ুষ্মান খুরানা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। এদিকে রাশমিকার পরবর্তী ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’, পরিচালক রাহুল রভীন্দ্রন। শুক্রবার মুক্তি পাচ্ছে তেলুগু এই চলচ্চিত্রটি। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান