ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ
চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ
১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ
বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার
হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন
কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ
বাড়ি নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা দাবি যুবদল কর্মীদের, প্রতিবাদ করায় প্রবাসীকে পিটুনি
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুরে মো. মিলন নামের এক প্রবাসীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চাঁদাবাজচক্র। এ ঘটনায় গতকাল ফেনী মডেল থানায় যুবদলের চারজনের নাম উল্লেখপূর্বক মামলা করেছেন ভুক্তভোগী প্রবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শর্শদী ইউনিয়নের দেবীপুর গ্রামের আলীম উল্লাহ বাড়ীর মো. মিলন প্রবাস থেকে আসার পর বসতঘর নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরুর পর থেকে স্থানীয় যুবদলকর্মী জাফর আহম্মদ মানিক (২৮), দেলোয়ার (৪২), নয়ন (৩২) ও রনি (৩০) ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
স্থানীয়দের ভাষ্য, এই চাঁদাবাজচক্র ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী। গত বছরের ৫ই আগস্টের পর থেকে এলাকায় চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাস, সশস্ত্র মহড়া ও মাদকবাণিজ্যের মাধ্যমে
ত্রাসের রাজত্ব কায়েম করেন। কেউ প্রতিবাদ করলে তার ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। ফলে ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে রাজি না। এতে ক্রমশ বেপরোয়া হয়ে ওঠে তারা। প্রবাসী মো. মিলন জানান, দাবীকৃত চাঁদা না দেওয়ায় শুক্রবার বিকালে ওই চাঁদাবাজচক্র তাদের কয়েকজন সহযোগী নিয়ে বাড়িতে এসে হুমকি-ধমকি দিয়ে যায়। দাবিকৃত ১০ লক্ষ টাকা না দিলে বাড়ি নির্মাণ করতে দিবে না মর্মে হুমকি দেয়। তিনি বলেন, প্রতিবাদ করায় ওরা হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে আমাকে মারাত্মক জখম করে। একপর্যায়ে ঘরে ঢুকে ভাঙচুর চালায়। নির্মাণকাজের জন্য ঘরে রাখা নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায় তারা। বাধা দিতে গিয়ে আহত মিলনকে রক্তাক্ত অবস্থায় পরিবারের
সদস্যরা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।