দেশে হিন্দু ৩ কোটি হলেও বিএনপির মনোনয়ন পেলেন মাত্র ২ জন, বাদ পড়লেন অনেক হিন্দু নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

দেশে হিন্দু ৩ কোটি হলেও বিএনপির মনোনয়ন পেলেন মাত্র ২ জন, বাদ পড়লেন অনেক হিন্দু নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩ কোটি হলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন তালিকায় হিন্দু প্রার্থীর সংখ্যা মাত্র ২ জন। দেশে হিন্দু জনসংখ্যা ৮ শতাংশের বেশি হলেও ৩০০ আসনের মধ্যে হিন্দু প্রার্থী হার শূন্য দশমিক ৬৭ শতাংশ (০.৬৭%)। বিএনপির প্রার্থী তালিকা অনুযায়ী, মাগুরা-২ আসনে মনোনয়ন পেয়েছেন নিতাই রায় চৌধুরী এবং ঢাকা-৩ (কেরাণীগঞ্জ একাংশ) আসনে মনোনয়ন পেয়েছেন গয়েস্বর রায়। দুজনই দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়। তবে মনোনয়ন থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন হিন্দু নেতাও। এর মধ্যে রয়েছেন ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য নিপুণ রায়, ঝিনাইদহ-৪ আসনে খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খাগড়াছড়ি আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরন

দেওয়ানসহ দেশের বিভিন্ন আসনে অন্তত অর্ধশতাধিক হিন্দু নেতাকর্মী, যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপির ভেতরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক নেতাকর্মী। তারা বলেন, দেশের প্রায় ৮ শতাংশ জনগোষ্ঠী হিন্দু হলেও মনোনয়ন তালিকায় তাদের প্রতিনিধিত্ব কার্যত নেই বললেই চলে। তারা অভিযোগ করেন, হিন্দু নেতাদের তৃণমূল পর্যায়ে কাজ ও সাংগঠনিক অবদান থাকা সত্ত্বেও কেন্দ্রীয় পর্যায়ে প্রভাবশালী গোষ্ঠীর কারণে তাদের উপেক্ষা করা হয়েছে। দলের নির্বাচন শাখা সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থীদের মনোনয়ন নির্ধারণে একাধিক ধাপের যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করেছে। তৃণমূল কমিটির প্রস্তাবের পরও চূড়ান্ত তালিকায় হিন্দু নেতাদের বাদ দেওয়া হয়েছে বলে একাধিক জেলা কমিটির নেতারা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্ত বিএনপির “অন্তর্ভুক্তিমূলক রাজনীতি”র ঘোষণার সঙ্গে

সাংঘর্ষিক। দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে রাজনীতিতে প্রতিনিধিত্বের সুযোগ না দিলে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হবে বলে তারা মন্তব্য করেন। বর্তমানে বিএনপির সর্বশেষ কমিটিতে হিন্দু নেতাদের সংখ্যাও উল্লেখযোগ্য নয়। পূর্ববর্তী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় হিন্দু প্রার্থীর সংখ্যা ছিল ৪, এবার তা নেমে এসেছে ২-এ। তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা বলেন, “বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের অংশগ্রহণের কথা বললেও বাস্তবে মনোনয়ন প্রক্রিয়ায় বৈষম্য রয়েছে। দেশের ৩ কোটি হিন্দু জনগোষ্ঠীকে কার্যত রাজনৈতিকভাবে প্রান্তিক করা হচ্ছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা