আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৬

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৬ |
কুমিল্লায়‍ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির ছেলে ও উপজেলা চেয়ারম্যানসহ ৮৬ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন মাহবুবা ইসলাম মিলি নামে এক বিএনপি নেত্রী। শনিবার (১৬ মে) মেঘনা থানায় মামলাটি রুজু করা হয়েছে। মামলায় কুমিল্লার-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনকে প্রধান করে এবং মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ও তাজুল ইসলাম তাজসহ ৮৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন ১৮

সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন। প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর আলী সুমনের নির্দেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূইয়ার কর্মী সমর্থক ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ করে। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলেও এজাহারে উল্লেখ করা হয়। মেঘনা উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব এম এম মিজানুর রহমান বলেন, ২০১৮ সালের ওই হামলা ৭১ এর যুদ্ধকেও হার মানিয়েছে। খন্দকার মোশাররফ অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আমরা মহিলাদের কাপড় পড়ে কোনো রকম জীবন বাচাই। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন

মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট