ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫

আরও খবর

হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ

চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ

১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ

বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার

হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ |
ভোলা জেলা শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পার্থর অফিস গুড়িয়ে দেয়। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় দলই পরস্পরকে দায়ী করছে। যেভাবে ঘটনার সূত্রপাত জানা যায়, বিএনপি ও বিজেপির পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই ভোলা শহরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছিল। বেলা পৌনে ১২টার দিকে জেলা জাতীয় পার্টি (বিজেপি)-এর কয়েক হাজার নেতাকর্মী নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে

থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন মোড় ঘুরে একই স্থানে সমাবেশে মিলিত হয়। অন্যদিকে, একই সময়ে মহাজনপট্টিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশ শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী একটি মিছিল নিয়ে বের হন। মিছিলটি বাংলাস্কুল মোড় ঘুরে কাবিল মসজিদ মোড় হয়ে নতুনবাজার প্রেসক্লাবের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। একপর্যায়ে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে, যা প্রায় আধাঘণ্টা ধরে চলে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষই ব্যাপক ইটপাটকেল ছোড়াছুড়ি ও লাঠিসোঁটার ব্যবহার করে। স্থানীয়রা ঘটনাস্থলে বোমা সদৃশ বিস্ফোরণের শব্দও শুনতে পান বলে জানান। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ভোলা জেলা বিজেপির সাংগঠনিক

সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করেন, তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির একটি গ্রুপ বিনা উসকানিতে পরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি এটিকে দীর্ঘদিনের ঐক্য নষ্ট করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, তারা নির্বাচনে বিলম্ব ঘটানোর প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। নতুনবাজার এলাকায় দুই মিছিল মুখোমুখি হলে তারা বিজেপির কর্মীদের পিছু হটতে বলেন। পরে কে বা কারা ঢিল ছোড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয় এবং বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। বিকেল সাড়ে ৪টায় ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক জানান, পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম