আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি: রাষ্ট্রদূত তালহা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ November, ২০২৫

আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি: রাষ্ট্রদূত তালহা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৫ |
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের নবনির্বাচিত সভাপতি খন্দকার মোহাম্মদ তালহা বলেছেন, বিশ্ব ক্রমেই মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়ছে। উজবেকিস্তানের সামারখান্দে বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির প্রথম বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত তালহা বলেন, আমরা মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়েছি। তিনি সতর্ক করে দেন যে, সাংস্কৃতিক বৈচিত্র্য এখন অনেক সময় সমাজে বিভাজন সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি, বৈজ্ঞানিক অগ্রগতিও এমন ঝুঁকি তৈরি করছে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো প্রযুক্তি ও স্নায়ুবিজ্ঞানের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে খন্দকার

তালহা বলেন, ৮০ বছর পরেও ইউনেস্কোর মূল দর্শন আজও প্রাসঙ্গিক, তবে বর্তমান বিশ্ব নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। তিনি বৈশ্বিক সম্প্রদায়কে মানব মর্যাদা, নৈতিক মূল্যবোধ ও সহমর্মিতার চেতনা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান। ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে খন্দকার এম তালহাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্ব বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। তিনি মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের অবদানকেও স্মরণ করেন। সাধারণ সম্মেলনের সাবেক সভাপতি রাষ্ট্রদূত সিমোনা বলেন, রাষ্ট্রদূত তালহার অভিজ্ঞতা ও নেতৃত্ব ইউনেস্কো ও বৈশ্বিক সম্প্রদায়কে নতুন দিকনির্দেশনা দেবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার এম তালহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি। উল্লেখ্য, ৪০

বছর পর এবারই প্রথম ইউনেস্কোর সাধারণ সম্মেলন সদর দপ্তর প্যারিসের বাইরে অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর সাতক্ষীরা কাঁটাতারহীন এলাকায় রাতে বিজিবি নৌকা টহল চালু করেছে চীনা নাগরিক চেন ইয়ংকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, মানিকগঞ্জের কিশোরীকে ঢাকায় নিয়ে আটক নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপারইন্টেনডেন্ট নিয়োগ জিয়াউল আহসানের নির্দেশেই সব অপারেশন হতো, জানালেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার