ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
ফেনীতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক যুবদল নেতা কারাগারে
ফেনীর সোনাগাজীতে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও জেলা যুবদলের সদস্য মো. সেলিমকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোনাগাজীর পল্লী চিকিৎসক শাহজাহানের ঘরে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে তাকে সোনাগাজী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
তার বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে বলে জানান সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম।
সেলিম সোনাগাজী সদর উপজেলার ৫নং ওয়ার্ড বেলালের নতুন বাড়ির বেলায়েত হোসেনের ছেলে এবং জেলা যুবদলের সাবেক সদস্য।
জানা গেছে, সম্প্রতি সোনাগাজীর ছাড়াইতকান্দি গ্রামে পল্লী চিকিৎসক মো. শাহজাহানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ধৃত অপর এক আসামির স্বীকারোক্তিতে সেলিমের নাম উঠে আসে।
সোমবার মধ্যরাতে সেলিমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক
মিজানুর রহমান। মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে সোনাগাজী আমলি আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয়রা জানান, গত বছরের ৫ই আগস্টের পর থেকে সোনাগাজী সদর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন এই দুর্ধর্ষ যুবদল নেতা সেলিম ও তার সহযোগীরা।
মিজানুর রহমান। মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে সোনাগাজী আমলি আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয়রা জানান, গত বছরের ৫ই আগস্টের পর থেকে সোনাগাজী সদর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন এই দুর্ধর্ষ যুবদল নেতা সেলিম ও তার সহযোগীরা।





