জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ব্লাফ দিয়েছে ইউনূস সরকার, বিএনপির ক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ব্লাফ দিয়েছে ইউনূস সরকার, বিএনপির ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫ |
‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে স্থায়ী কমিটির সকল সদস্যই মনে করছেন, সংবিধান সংস্কার নিয়ে সরকারের আচরণ ‘প্রতারণা বা ব্লাফ’-এর শামিল। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের রাজনীতি ঝূঁকির মধ্যে পড়বে এবং বাংলাদেশ ওয়ান ইলেভেনের দিকে যাবে বলে মন্তব্য করেছেন একাধিক বিএনপি নেতা। গত রাতে দলের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই ক্ষোভ প্রকাশ পায়। জানা গেছে, সংবিধান সংস্কার ইস্যুতে আলোচনাটি বুধবারও চলবে। এর আগে মঙ্গলবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়’ সংক্রান্ত সুপারিশমালা কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে

তুলে দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “সঠিকভাবে সনদ বাস্তবায়ন করা গেলে জাতি অতীতের বোঝা থেকে মুক্তি পাবে এবং নতুন বাংলাদেশের পথে অগ্রসর হবে।’ তবে রাতের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানায়, কমিটির সদস্যরা একবাক্যে বলেন এটি আসলে ‘ব্লাফ’, যা বিএনপি ও জনগণের সঙ্গে প্রতারণা। স্থায়ী কমিটির এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘বিএনপি ব্লাফ ফিল করছে। এই প্রস্তাবের মাধ্যমে সরকার রাজনৈতিক পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। দেশের পরিস্থিতি আবারও ওয়ান-ইলেভেনের দিকে গড়াচ্ছে কিনা, সেই আশঙ্কাও রয়েছে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমরা এই সুপারিশ মানি না। দলের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সবচেয়ে

বড় স্টেকহোল্ডারের সঙ্গে দ্বিচারিতা করা হয়েছে। যে জুলাই সনদে আমরা সই করেছিলাম, সেই মূল চুক্তির অনেক বিষয়ই সুপারিশে বাদ দেওয়া হয়েছে। এতে কমিটমেন্ট ভঙ্গ হয়েছে—আমরা অত্যন্ত ক্ষুব্ধ।’ ‘অন্তবর্তী সরকার যদি এভাবে একতরফা সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এর অংশ থাকবো না। এত আড়ম্বর করে যে ঐক্যমতের চার্টার পেশ করা হয়েছিল, সেটিকে কার্যত ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। এতে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি হয়েছে।’ টুকু জানান, বিএনপি উচ্চকক্ষ গঠনে প্রস্তাবিত ‘ভোটের আনুপাতিক হার (পিআর) পদ্ধতি’রও বিরোধিতা করছে। আমাদের বক্তব্য ছিল নিম্নকক্ষে যে দল যে হারে বিজয়ী হবে, তার ভিত্তিতেই উচ্চকক্ষ গঠিত হবে। কিন্তু সেটিও মানা হয়নি। আরও অনেক বিষয়ে আপত্তি রয়েছে, যা দলীয়ভাবে জানানো হবে।’ বিএনপি

সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত দ্রুতই সরকারকে জানানো হবে। বিএনপি এই সনদ মানবে না বলেও জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন