ফেনীতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক যুবদল নেতা কারাগারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ October, ২০২৫

ফেনীতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক যুবদল নেতা কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ October, ২০২৫ |
ফেনীর সোনাগাজীতে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও জেলা যুবদলের সদস্য মো. সেলিমকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সোনাগাজীর পল্লী চিকিৎসক শাহজাহানের ঘরে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে তাকে সোনাগাজী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে বলে জানান সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম। সেলিম সোনাগাজী সদর উপজেলার ৫নং ওয়ার্ড বেলালের নতুন বাড়ির বেলায়েত হোসেনের ছেলে এবং জেলা যুবদলের সাবেক সদস্য। জানা গেছে, সম্প্রতি সোনাগাজীর ছাড়াইতকান্দি গ্রামে পল্লী চিকিৎসক মো. শাহজাহানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ধৃত অপর এক আসামির স্বীকারোক্তিতে সেলিমের নাম উঠে আসে। সোমবার মধ্যরাতে সেলিমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক

মিজানুর রহমান। মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে সোনাগাজী আমলি আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয়রা জানান, গত বছরের ৫ই আগস্টের পর থেকে সোনাগাজী সদর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন এই দুর্ধর্ষ যুবদল নেতা সেলিম ও তার সহযোগীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের