ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী
কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা
মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর…
চট্টগ্রামে হামের ‘মহামারি’: চট্টগ্রামে হামের তাণ্ডবে ১৩ মৃত্যু, ল্যাব থাকলেও পরীক্ষা ঢাকায়
জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু সেনা বাহিনীর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ইউনূস সরকারের সমালোচনা করে ফেসবুকে রিল: গ্রেফতার ১৯ বছরের ছাত্রলীগ সদস্য ফাইজা
রাজশাহীতে ইউনূস সরকারের সমালোচনামূলক একটি রিল ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে শেখ মিফতা ফাইজা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ফাইজা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মো. গাজিউর রহমান মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ইউনূস সরকারের নীতি ও জুলাই আন্দোলন নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। ভিডিওতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে ফেসবুকে রিল আকারে ভিডিওটি পোস্ট করলে তা ভাইরাল
হয়ে যায়। ঘটনার পর রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। পুলিশের দাবি, ফাইজার সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড পর্যালোচনায় দেখা গেছে— তিনি রাষ্ট্রবিরোধী প্রচারণা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনলাইন কার্যক্রমে যুক্ত ছিলেন। ২৫ অক্টোবর রাজশাহী নগরীর তানভির আহমেদ সুইট নামে এক ব্যক্তি ডিবি পুলিশকে বিষয়টি জানান। এরপর ডিবি সদস্যরা অভিযান চালালেও ফাইজা পালিয়ে যান। সোমবার (২৭ অক্টোবর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য এবং সংগঠনের অনলাইন প্রচারণায় যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ইউনূস সরকারের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও রাষ্ট্রবিরোধী
কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন এবং ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।