সম্রাটসহ বহিষ্কৃতদের শর্তসাপেক্ষ সাধারণ ক্ষমা, ‘খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং-এর’ পতন নিশ্চিতের নির্দেশ যুবলীগের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সম্রাটসহ বহিষ্কৃতদের শর্তসাপেক্ষ সাধারণ ক্ষমা, ‘খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং-এর’ পতন নিশ্চিতের নির্দেশ যুবলীগের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগঠনের শৃঙ্খলা জোরদার এবং চলমান রাজনৈতিক আন্দোলনকে তীব্র করার লক্ষ্যে বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ পূর্বে সাময়িক বা স্থায়ীভাবে বহিষ্কৃত নেতা-কর্মীদের প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শন করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে এই সাধারণ ক্ষমার সঙ্গে শর্ত জুড়ে দিয়ে সংগঠনের শীর্ষ নেতৃত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসের পতন নিশ্চিতের জন্য কঠোর রাজনৈতিক নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সেল থেকে প্রেরিত এক জরুরি বার্তায় এই সিদ্ধান্ত জানানো হয়। শর্তসাপেক্ষ বহিষ্কারাদেশ প্রত্যাহার দপ্তর সেলের বার্তায় বলা হয়, সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব

মোঃ মাইনুল হোসেন খান নিখিল গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এই ক্ষমা শর্তসাপেক্ষ। শর্ত হলো, সংশ্লিষ্ট নেতা-কর্মীরা ভবিষ্যতে সংগঠনের স্বার্থবিরোধী বা শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকান্ডে অথবা গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে আর কোনোভাবে সম্পৃক্ত হবেন না। এই প্রতিশ্রুতির ভিত্তিতেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো বলে বার্তায় উল্লেখ করা হয়। ‘খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং-এর’ পতন নিশ্চিতের ডাক বহিষ্কৃতদের ক্ষমা প্রদর্শনের পাশাপাশি সংগঠনের শীর্ষ নেতৃত্ব অবিলম্বে রাজনৈতিক কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার কঠোর নির্দেশনা দিয়েছেন। বার্তায় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি আক্রমণ করে বলা হয়: সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুনি-ফ্যাসিস্ট ও গণশত্রু ইউনূস গং-এর পদত্যাগ নিশ্চিত করবেন। নির্দেশনায় যুবলীগের নেতা-কর্মীদের খুন, নৃশংসতা, কারাবন্দীকরণ

ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চলমান পতন আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য হলো—রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার উত্তরণ নিশ্চিত করা। দপ্তর সেল থেকে প্রেরিত বার্তায় সকল নেতা-কর্মীকে মনোবল চাঙ্গা রাখার আহ্বান জানিয়ে শেষে বলা হয়, "বিজয় আসবেই।" বার্তা প্রেরক: দপ্তর সেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম