ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের সাবেক সভাপতিকে গুলি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলের সাবেক নেতা মফিজুর রহমান সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে তিনি গুরুতর আহত হন।
হামলার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে গুলিবিদ্ধ মুকুলকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা হলেও অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য
জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠান। গুলিবিদ্ধ মুকুলের বড় ভাই মিজানূর রহমান জানান, মানুষের গুঞ্জন শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং মুকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে, যুবদল নেতার উপর হামলার ঘটনায় নবীনগরের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেন। নবীনগর সমবায় মার্কেট থেকে নবীনগর প্রশাস ইউএনও গেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এসময় ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানিয়েছেন,
কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। রাজনৈতিক নেতার ওপর এমন সন্ত্রাসী হামলায় এলাকাবাসীর মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।