ইউনূস শাসনামল: গুমের পরে লাশ হয়ে ফিরলেন আরও এক মুক্তিযোদ্ধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৫

ইউনূস শাসনামল: গুমের পরে লাশ হয়ে ফিরলেন আরও এক মুক্তিযোদ্ধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৫ |
হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের একদিন পর হাওর থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মানিক লাল দাশ সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে। পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হন তিনি। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা হাওরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওর থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।” তিনি আরও বলেন, “ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।” স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জসহ আশপাশের এলাকায় নিখোঁজের ঘটনা বেড়েছে। মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের মৃত্যু সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইউনূস সরকারের সময় গুম ও রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ