জি এম কাদের: ইউনূস সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৫

জি এম কাদের: ইউনূস সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ইউনূস সরকারের একের পর এক বিতর্কিত, গণতন্ত্র ও দেশবিরোধী ষড়যন্ত্রের কারণে আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে না। ২৩শে অক্টোবর, বৃহস্পতিবার রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠকে অংশ নেয় আইআরআই প্রতিনিধি দল। দেশের বর্তমান রাজনৈতিক ও আর্থসামাজিক পরিস্থিতি তুলে ধরে জি এম কাদের বলেন, বর্তমান অন্তর্বর্তী ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন উঠেছে। তাই এই সরকারের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা চরম নাজুক, বেকারত্ব বাড়ছে, আর জনগণের আস্থা ক্রমেই কমছে। বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, ও উপদেষ্টা মেজর (অব.) মো. মাহফুজুর রহমান। আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার। তার সঙ্গে ছিলেন সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির সিনিয়র ফেলো লিসা কার্টিস, রাজনৈতিক প্রক্রিয়া বিশেষজ্ঞ জেসিকা কিগান, প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, এনডিআই প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, ও অন্যান্য সদস্যরা। দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আলোচনা হয়। জি এম কাদের বলেন, যদি একটি অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। বরং দেশের অর্থনীতি আরও বিপর্যস্ত হবে, দুর্ভিক্ষ বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ‘গণভোটের

উদ্যোগ অসাংবিধানিক’ জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, গত বছরের ৫ই আগস্ট বৈষম্যমুক্ত সমাজের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবে পরিণত হয়নি। বর্তমানে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ২৫টি দলকে ঐক্যমত্য কমিশন আলোচনায় ডাকায় সরকার নিজেরাই নিজেদের প্রশ্নবিদ্ধ করেছে। তিনি আরও বলেন, আমাদের সংবিধানে গণভোটের কোনো ব্যবস্থা নেই। তাই এখন যদি ইউনূস সরকার গণভোটের মতো পদক্ষেপ নিতে চায়, তা সম্পূর্ণ অসাংবিধানিক হবে। যদি জাতীয় প্রয়োজনে গণভোটের দরকার হয়, তা অবশ্যই সংসদে অনুমোদনের মাধ্যমেই হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা