বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার ঘোষণা সাবেক মন্ত্রী পুত্র মুবিন-এর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার ঘোষণা সাবেক মন্ত্রী পুত্র মুবিন-এর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ |
কিশোরগঞ্জের সহকারী সরকারি কৌশুলি ও কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রতি মন্ত্রী পুত্র ফয়জুল করিম মুবিন। সরকারি দ্বায়িত্ব থেকে পদত্যাগ করে তিনি ফেসবুকে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি আজ( ২১অক্টোবর) অসাংবিধানিক সরকার কতৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি। এডভোকেট ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং জিয়াউর রহমানের শাসনামলে প্রতিমন্ত্রী আবু আহমেদ ফজলুর করিমের সন্তান। এডভোকেট ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য পদেও ছিলেন। গত ৯ অক্টোবর কিশোরগঞ্জের সহকারী সরকারি কৌশুলি পদ থেকে পদত্যাগ করে তিনি বলেন, ‘জাতির জন্যে কিছু করতে পারছি না, এজন্য

পদ ছেড়ে দেওয়া যৌক্তিক ‘। সম্প্রতি ফেসবুকে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়ে তিনি উপদেষ্টাদের বিরুদ্ধে লিখেছেন, ‘এরা কেউ সেইফ এক্সিট পাবে না। এরা যদি সেইফ এক্সিট পায়, প্রধান উপদেষ্টার উচিত দেশ ছাড়তে না দেওয়া। আর নাহিদ সাহেব বললেও নিজেও সেইফ এক্সিট পাবে না’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা