ফেনীতে অস্ত্র হাতে স্বেচ্ছাসেবক দল নেতার শিশু পুত্রের ছবি ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৫

ফেনীতে অস্ত্র হাতে স্বেচ্ছাসেবক দল নেতার শিশু পুত্রের ছবি ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৫ |
ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বদরপুরে এক শিশুর হাতে দেখা মিলল দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র। এমন একটি ছবি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যপক ভাইরাল হয়। জানা গেছে, অস্ত্রটি বদরপুর গ্রামের হোসেন মাঝি বাড়ির আবুল খায়েরের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী আবুল হোসেন সুজনের। ভাইরাল হওয়া শিশুটির মামা আসাদুর জামান নুর তার নিজের ফেসবুক আইডিতে অস্ত্র হাতে ভাগিনার একটি ছবি পোস্ট করেন। পোষ্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘এটা আমার বড় ভাগিনা, ওর হাতে এ বয়সে খেলনার পিস্তল থাকার কথা, আর অথচ ওর হাতে এখন অরজিনিয়াল পিস্তল।’ সামাজিক যোগাযগমাধ্যম ফেসবুকে অস্ত্র হাতে শিশুর ছবি প্রকাশ হলে শুরু হয় তোলপাড়। কয়েক ঘণ্টা পর ফেসবুকের ওই

পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি। তার আগে অনেকেই পোস্টের ছবি ও স্কিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। এ ব্যপারে শিশুটির পিতা স্বেচ্ছাসেবক দলের নেতা সুজন বলেন, ‘অস্ত্র হাতে শিশুটি আমার সন্তান। কিন্তু আমার সন্তানের হাতে কীভাবে এই অস্ত্র গেলো আমি জানিনা। ’ স্থানীয়রা জানান, গত বছরের ৫ই আগস্টের পর থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা সুজন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০-১৫ জন নেতাকর্মীর ওপর মব সন্ত্রাস চালান। তাদের মারধর করে বড় অঙ্কের চাঁদাবাজি করেছেন। অস্ত্র প্রদর্শন করে অনেকের কাছ চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কিছুদিন পুর্বে যৌথবাহিনী সদস্যরা সুজনকে অস্ত্র ও একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছিল। তখন সে নিজেকে সাধারণ কৃষক পরিচয়

দিয়ে প্রতারণার মাধ্যমে ছাড়া পায় বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে বিএনপি কিংবা অঙ্গ সংগঠনের দায়িত্বশীল কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক রেকর্ড দামে বিক্রি হলো মুঘলদের ‘সুপার কম্পিউটার’, যেসব কাজে ব্যবহার হতো এটি হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি