তিস্তাপারে বিশাল মশাল প্রজ্বালন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫

তিস্তাপারে বিশাল মশাল প্রজ্বালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ |
অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে তিস্তাপারে মশাল প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউনিয়া তিস্তা ব্রিজপারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা রক্ষা আন্দোলনের সহ-সমন্বয়ক আলহাজ এমদাদুল হক ভরসা। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, তিস্তা নদী এখন মৃত্যুপথযাত্রী। নদীর পানি শুকিয়ে যাওয়া ও ভয়াবহ ভাঙনে হাজারও মানুষ জীবিকা হারিয়েছে। কৃষি, মৎস্য ও পরিবেশ

বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চল। এ পরিস্থিতি মোকাবিলায় তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন সময়ের দাবি বলে মন্তব্য করেন তারা। তারা আরও বলেন, দেশি-বিদেশি যে কোনো চাপ উপেক্ষা করে সরকারকে অবিলম্বে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ‘তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে’—এই স্লোগানে জ্বলে ওঠে শত শত মশাল। কর্মসূচির শেষে তিস্তা রক্ষা আন্দোলনের নেতারা ঘোষণা দেন- নদী ও মানুষের স্বার্থে এ আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ইরানে সশস্ত্র হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস! চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির রোজ লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন আসে কখন পোস্ট করলে বাড়বে ভিউ, রিচ ও এনগেজমেন্ট? গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন