জুলাই সনদেও রক্ষাকবচ নিশ্চিত হচ্ছে না, তাই সনদের আগেই গণভোটের গ্যারান্টি চায় এনসিপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ October, ২০২৫

জুলাই সনদেও রক্ষাকবচ নিশ্চিত হচ্ছে না, তাই সনদের আগেই গণভোটের গ্যারান্টি চায় এনসিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৫ |
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে নেতাদের রক্ষাকবচ নিশ্চিত না হওয়ায় নতুন দাবী পেশ করেছে। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, জনগণের অভিপ্রায়কে কেন্দ্র করে গণভোটের নিশ্চিতকরণ ছাড়া সনদ স্বাক্ষরে অংশ নেওয়া হবে না। এনসিপি দাবি করেছে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জনগণের কাছে স্বচ্ছ করা হোক, নইলে এটি গণমানুষের সাথে প্রতারণা হবে। জুলাই সনদ স্বাক্ষরের পূর্বে এনসিপির তিনটি প্রধান দাবি রয়েছে, যা তাদের বক্তব্যে জনগণের স্বার্থের সাথে যুক্ত। প্রথম, সনদ বাস্তবায়নের টেক্সট ও গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে জনগণের কাছে প্রকাশ করা হোক। দ্বিতীয়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস জনগণের সার্বভৌম অভিপ্রায় প্রতিফলিত করে আদেশ জারি করুন। তৃতীয়, গণভোটে জনগণ যদি সনদকে সমর্থন করে,

তবে নোট অফ ডিসেন্টের কার্যকরতা বাতিল হবে এবং নির্বাচিত সংসদ গাঠনিক ক্ষমতায় নতুন “বাংলাদেশ সংবিধান” প্রণয়ন করবে। এনসিপি জানিয়েছে, জনগণকে অস্পষ্টতা ও অনিশ্চয়তার মধ্যে রেখে সনদ স্বাক্ষর অনুষ্ঠান গ্রহণযোগ্য নয়। তাদের বক্তব্য, “জনগণের দাবি পূরণ ছাড়া সনদ মাত্র আনুষ্ঠানিকতা।” তাই তাদের দাবি, বাস্তবায়নের খসড়া দেখার পরই সনদে স্বাক্ষর হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই দাবীগুলো জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার একটি কৌশল হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের একজন প্রাক্তন উপদেষ্টা বলেন, “এনসিপির জনপ্রিয়তা তলানিতে রয়েছে। তারা জানে, ২০২৬-এর ফেব্রুয়ারি নির্বাচনে হেরে যাবে। তাই গনভোটে যেতে চাচ্ছে তারা। আর গণভোট হলেই তারা দাবী তুলবে বিল্পবী সরকারের।“ বারে বারে এনসিপির আর সমন্বয়কদের নিজেদের দাবী আর অবস্থান পরিবর্তনের

ইতিহাস রয়েছে। গত বছরের জুলাইয়েও তারা বারে বারে তাদের অবস্থান বদল করে বিগত সরকারকে বেকায়দায় ফেলে এক অরাজক পরিস্থিতির সৃস্টি করেছিল। সেই একই রাস্তায় হাটছে এনসিপি আর প্রাক্তন সমন্বয়করা। তারা যে কোনভাবেই হোক ক্ষমতায় যাওয়ার নিশয়তা চাইছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা