জুলাই সনদে সই করবে না গণফোরাম ছাড়াও বামপন্থি ৪ দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫

জুলাই সনদে সই করবে না গণফোরাম ছাড়াও বামপন্থি ৪ দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ |
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে গণফোরাম এবং বামপন্থি চারটি রাজনৈতিক দল। আগামী শুক্রবার অনুষ্ঠতি হওয়ার কথা এই অনুষ্ঠানটি। গতকাল ১৫ই অক্টোবর, বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা। তিনি বলেন, ‘আমরা পাঁচটি দল সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করছি।’ জানা গেছে, সই না করার সিদ্ধান্ত নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাসদ ও গণফোরাম। সাংবাদিকদের মাসুদ রানা বলেন, সংবিধানের মূলনীতির আলোচনা এই উদ্দেশের অন্তর্ভুক্ত নয়। আদর্শিক-রাজনৈতিক বিষয়গুলোকে আলোচনার বাইরে রাখা উচিত। কারণ, এ ব্যাপারে দলগুলোর মধ্যে

ঐকমত্য সম্ভব নয়। তাই এই অংশে আলোচনার সময়ে আমরাসহ চারটি দল ওয়াকআউট করেছিলাম। এর বাইরেও দুটি দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা ছিল, এই বিষয়টি বাদ দিয়ে সনদ রচিত হবে। কিন্তু চূড়ান্ত খসড়ায় তার প্রতিফলন আমরা দেখিনি। আমাদের জাতি গঠনের ইতিহাসটাও ভুলভাবে উপস্থাপিত হয়েছে এই সনদে। যা মোটেই গ্রহণযোগ্য নয়। এদিকে ড. কামাল হোসেনের গড়া দল গণফোরাম হুঁশিয়ারির মাধ্যমে জানিয়েছে, ১৯৭১ সালের ২৬শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে— এটি যতক্ষণ নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই সনদে স্বাক্ষর করবেন

না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোজ লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন আসে কখন পোস্ট করলে বাড়বে ভিউ, রিচ ও এনগেজমেন্ট? গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন কৃষ্ণাঙ্গ মুসলিম সংগঠনের ‘মাদার খাদিজা’ আর নেই ব্যাংক নোট কেন বাতিল করা হয়? তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে