চুলার জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পলিথিনে মোড়ানো মেশিনগানের গুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫

চুলার জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পলিথিনে মোড়ানো মেশিনগানের গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ |
কুমিল্লার দেবিদ্বারে মেশিনগানের ৭১ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল ১৫ই অক্টোবর, বুধবার বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রাম থেকে এই গুলি উদ্ধার করা হয়। যৌথবাহিনী জানায়, এদিন সকালে বখরিকান্দি গ্রামের পূর্ব পাড়ার মো. রশীদুল ইসলামের বাড়ির রান্নাঘরের পাশে মাটির চুলা তৈরির কাজ চলছিল। একপর্যায়ে ২ ফিট মাটি খোঁড়ার পর একটি সাদা পলিথিনে মোড়ানো বেশ কিছু গুলি দেখতে পান বাড়ির লোকেরা। বিষয়টি তাৎক্ষণিক তারা দেবিদ্বার সেনা ক্যাম্পে জানালে খবর পেয়ে দেবিদ্বার সেনা ক্যাম্প ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। বিকেল ৩টায় তারা সেখান থেকে ৭১ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে যান। যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত গুলিগুলো ইতিমধ্যে বিনষ্ট হয়ে গেছে।

তারা ধারণা করছেন এসব মেশিনগানের গুলি। এর বেশি বিস্তারিত আর জানা যায়নি। দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় মেশিনগানের ৭১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি উদঘাটনে তদন্তের কাজ চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস