সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫

সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশ শিল্পকলা একাডেমি লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবসে সারাদেশে একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপন করবে। প্রথমবারের মতো আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী, ১৮ অক্টোবর ঢাকায় এবং ১৭ অক্টোবর দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপিত হবে। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় লালন উৎসবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় লালনের ভাব-দর্শন চর্চা, লালন সংগীতানুষ্ঠান ও লালন মেলা হবে। ১৭ অক্টোবর বিকেল ৪টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন ধামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান

অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এতে স্বাগত বক্তৃতা করবেন- সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। লালন বক্তৃতায় মুখ্য আলোচক থাকবেন- আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আরও অংশগ্রহণ করবেন- কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ভাবগীতির সুর আর গানের বাণীতে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারাদেশ থেকে আগত বাউল-ফকিরগণ। ১৮ এবং ১৯ অক্টোবর সারাদেশ থেকে আগত বাউল-ফকিরদের গানে মুখরিত থাকবে ছেউড়িয়া লালন মেলা প্রাঙ্গণ। কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার

সোহরাওয়ার্দী উদ্যানেও থাকবে একই ধরনের আয়োজন। এই উৎসবে লালনের গান পরিবেশন করবেন- ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহীসহ আরো শিল্পী ও গানের দল। সূত্র: বাসস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন কৃষ্ণাঙ্গ মুসলিম সংগঠনের ‘মাদার খাদিজা’ আর নেই ব্যাংক নোট কেন বাতিল করা হয়? তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে