পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫

পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ |
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে বড় জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে প্রতিপক্ষকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা। এদিন জোড়া গোলের দেখা পান ম্যাক আ্যলিস্টার ও লাউতারো মার্তিনেজ। ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার অবস্থান তিনে, অন্যদিকে পুয়ের্তো রিকো ১৫৫-তে। প্রীতি ম্যাচে এ দুটি দল মুখোমুখি হলেও স্কোরলাইন প্রীতি ও বন্ধুত্বময় না থাকার সম্ভাবনাই বেশি। ম্যাচে হয়েছেও সেটি। একপেশে ম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পায়নি পুয়ের্তো রিকো। ম্যাচে ৬৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় আর্জেন্টিনা, যার ১১টি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে পুয়ের্তো রিকোর পাঁচ শটের কেবল তিনটি ছিল লক্ষ‍্যে। সেগুলো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্তিনেজ। আক্রমণাত্মক

ফুটবলে শুরু থেকে পুয়ের্তো রিকোকে চেপে ধরা আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পেয়ে যায় ১৪ মিনিটে। লিওনেল মেসির শট ক্রসবারে লেগে ফেরার পর নিকো গঞ্জালেসের ভলিতে গোলমুখে বল পান আ্যালিস্টার। হেড করে অনায়াসে বল জালে পাঠান তিনি। ২৩তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন মন্টিয়েল। জটলার মধ‍্য থেকে মেসির দুর্দান্ত দক্ষতায় উঁচু করে বাড়ানো বলে খুব কাছ থেকে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচের ৩৬তম মিনিটে আবারও গোলের দেখা পান অ্যালিস্টার। প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে গঞ্জালেসের শট ডি বক্সে স্টিভেন এচেভারিয়ার পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে। ছয় মিনিট পর স্কোর লাইন ৫-০

করেন লাউতারো। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটিও করেন এই ইন্টার মিলান স্ট্রাইকার। মেসির ব‍্যাক হিলে বল পেয়ে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। বাকি সময় আর গোল না পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর