চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪, বাড়ি ঘরে হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪, বাড়ি ঘরে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ |
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত: ১৪ জন আহত হয়েছেন। এসময় ১০-১২টি বাড়িঘরে হামলা করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুলবাড়ি গ্রামে হামলা ও মারধর শুরু হয়। পরে তা পাশের একই ওয়ার্ডের মারকইল এবং ৫নং ওয়ার্ডের পাহাড়পুর গ্রামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাচোল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আমিনুল ইসলাম এবং একই

আসনে অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থক কর্মীরা বেশ কিছুদিন ধরে চলা এই দ্বন্দ্বে জড়িত। তবে আমিনুল ইসলাম এবং আব্দুস সালাম তুহিন উভয়ই জানান, বিষয়টি রাজনৈতিক সমস্যা নয়, স্থানীয় সমস্যা। স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি ভাল জানেন। চলমান সংকট মেটাতে পুলিশকে বারবার বলা হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে তিন গ্রাম জুড়ে বাড়িঘরে হামলা ও ১৪ জন আহতের ঘটনার শিকার মূলত: তুহিন পক্ষের লোকজন। তবে দু’পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এর আগে, গত রোববার চলামান দ্বন্দ্বে আমিনুল পক্ষের একজন গুরুতর আহত হলে মামলা

হয়। ওই মামলায় কেউ গ্রেফতার হয়নি। গতকালের ঘটনাতেও কেউ আটক হয়নি জানিয়ে ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ এখনও কোন অভিযোগ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!