ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ
নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ
দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী
কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী
কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা
রাজধানীতে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ
রাজধানীর কাকরাইলে অনুমতি ছাড়া কর্মী সমাবেশ করতে গিয়ে সফলভাবে শেষ করতে পারেনি জাতীয় পার্টি (জাপা)। পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। আজ শনিবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে বিকেল ৩টার দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে কর্মী সমাবেশ শুরু করেন। জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ জাপার প্রথম সারীর নেতারা মঞ্চে উপস্থিত হন। নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ তাদের সরে যেতে বলে। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের।
ঢাকা মহানগর পুলিশের
রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, কর্মী সমাবেশ করার অনুমতি ছিল না। এ ছাড়া সড়ক বন্ধ করে কর্মী সমাবেশ করেন তারা। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে কথা কাটাকাটি হয়। তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোঁড়া হয়।