সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ |
টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ধবলধোলাই করলেও ওয়ানডে সিরিজের শুরুটা হারে হয়েছে বাংলাদেশের। প্রথমটায় হেরে যাওয়ায় আজ তিন ম্যাচের সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে। অন্যথা এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে আফগানরা। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ আবুধাবিতে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি জানিয়েছেন, উইকেট আগে ব্যাটিং করার জন্য ভালো মনে হচ্ছে। টস জিতলে বাংলাদেশও ব্যাটিং করত বলে জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বদলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। আফগানিস্তান উইনিং কম্বিনেশন নিয়েই খেলবে। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ— তানজিদ

হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। আফগানিস্তানের একাদশ— রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেওয়ালিয়া খারোতে, এএম গাজানফার ও বশির আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না